চট্টগ্রামের সীতাকুণ্ডে নৌকার প্রার্থীর ভোটের প্রচার কে লক্ষ্য করে ছোড়া হয় ।পেট্রোল বোমায় দগ্ধ হয়েছেন তিনজন ।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড উপজেলার মাদাম বিরিহাটে চট্টগ্রাম-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের প্রচারের মধ্যে হামলার এই ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত পাঁচজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে জানিয়ে মেডিকেল পুলিশ ফঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, “তাদের মধ্যে তিনজন দগ্ধ। অন্যজন শরীরে আঘাত পেয়েছেন।”
চট্টগ্রাম-৪ আসনের বর্তমান সাংসদ দিদার বলেন, দুপুরে তিনি যখন সমর্থকদের নিয়ে প্রচার চালাচ্ছিলেন, তখনই তার কর্মীদের ওপর হামলা করে পেট্রোল বোমা ছোড়া হয়।
আমার বিপক্ষের প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে। আমার কর্মীদের মধ্যে অন্তত ১৫ জন আহত হয়েছে।”
সীতাকুণ্ড আসনে আওয়ামী লীগের প্রার্থী দিদারুল আলমের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির উত্তর জেলা কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরীর বড়ভাই ইসহাক কাদের চৌধুরী।
এ হামলা কারা চালিয়েছে সে বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটের প্রধান মৃণাল কান্তি দাশ বলেন, আহতদের মধ্যে সাদ্দাম হোসেন (২৮), মোহাম্মদ রায়হান (২০) ও তৈয়ব উদ্দিন (২৮) বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। পোড়ার পরিমাণ ১০ শতাংশের নিচে হওয়ায় তাদের কারও জীবন শঙ্কা নেই।
আর আবু সালেহ মো. শামসুদ্দিন (৪২) ও মো. নুরুদ্দিন (৪২) রডের আঘাতে আহত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।
