রান্নাঘরে বিভিন্ন ধরনের কাজে রসুন ব্যবহার করা হয়। এই মশলাটি আপনার রান্নার স্বাদকে বাড়িয়ে তোলে। কাঁচা রসুনের মতো সেদ্ধ রসুনেও রয়েছে অনেক পুষ্টিগুণ। রসুনে বিদ্যমান লৌহ ও আয়রন স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রসুন নিয়মিত সকালে খাবারের তালিকায় রাখলে রোগমুক্ত জীবন যাপন করা সহজ হবে। রসুনের নানা রকম উপকারিতা রয়েছে। সুস্বাদু খাবারের পাশাপাশি রসুন আপনার সুস্বাস্থ্য পেতে সহায়তা করবে। চলুন জেনে নিই,সুস্বাস্থ্য পেতে রসুনের উপকারিতা।
Garlic,সুস্বাস্থ্য নিশ্চিত করতে রসুনের ৫ টি গুণ
রসুন অতিমাত্রাই ভিটামিন ও নিউট্রিয়েন্স(vitamins and nutrients) সমৃদ্ধ,তাছাড়া এতে রয়েছে ভিটামিন এ,বি,বি২,সি,প্রোটিন,পটাশিয়াম,জিঙ্ক,কপার,আইরন,মাঙ্গানেজ।রসুনে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে,যা রোগ নির্মূল করার ক্ষমতা রাখে। প্রতিদিন এক টুকরা রসুন গ্রহণ আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে।
১) (Lowers Cholesterol Level)কোলেস্টেরলনিয়ন্ত্রণেঃ
পরিক্ষায় প্রমাণ করে যে প্রতিদিন ৬০০ থেকে ৯০০ গ্রাম রসুন গ্রহণ আপনার শরীরের কলেস্ট্রোরল নিয়ন্ত্রনের মোক্ষম অস্ত্র হিসেবে কাজ করে। তাই প্রতিদিন রসুন খাওয়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোন ক্ষতি সাধন ছাড়াই আপনার শরীরের কলেস্ট্রোরল কমিয়ে আনে।
২) (Reduces Weight)ওজন হ্রাসঃ
অনেক রিসারস এটা প্রমাণ করে যে রসুনের অ্যান্টি-ইনফ্লামাটরি(anti-inflammatory) উপাদান শরীরের ক্ষতিকর বডি সেলস নষ্ট করে আপনার শরীরকে একটি নির্দিষ্ট সেপে রাখে। প্রতিনিয়ত রসুন গ্রহণ বা রসুনের তৈরি অন্যান্য খাবার গ্রহণে আপনার শরীর ফিট থাকে।
৩) (Inhibits Cancer)ক্যান্সার প্রতিরোধকঃ
রসুন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। রসুন আপনার শরীরে ক্যান্সার উৎপাদনকারী সেল তৈরিতে বাঁধা দেয়। এছাড়া যাদের বংশ পরম্পরায় ক্যান্সার হওয়ার ইতিহাস থাকে তাদের নিয়মিত রসুন গ্রহণের ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশখানিকটা কমে যায়।
৪) (Lowers Sugar Level) সুগার নিয়ন্ত্রণেঃ
এটা প্রমানিত যে রসুন গ্রহণের ফলে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রিত হয়। যারা ডায়াবেটিসে আক্রান্ত বা ডায়াবেটিসের ফলে নানা ধরণের রোগের প্রকোপে পরেছেন তারা যদি রসুন ও রসুনে তৈরি কোন খাদ্য নিয়মিত খায় তবে তাদের রোগের মাত্রা কমে যায়।
শুধু মাত্র তরকারিতে রসুন ব্যবহার নয় বরং নিয়মিত রসুনের তৈরি খাবার ও ভিটামিন সাপ্লিমেন্ট গ্রহণ করার ফলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।
৫)পাচক সমস্যা থেকে মুক্তি
যদি আপনার হজমে সমস্যা থাকে।যেমনঃ পেটের সমস্যা,বমিবমিভাব এবং ক্ষতিকারক উপসর্গগুলির উপশম করার জন্য সেদ্ধ রসুন খাওয়ার চেষ্টা করুন। সেদ্ধ রসুন কাঁচা রসুনের চেয়ে হালকা,যদি আপনার পাচক সমস্যা থাকে তবে এটি গ্রহণ করা সহজ,কারণ রসুন হজমের সহায়তা করে এমন তরল উৎপাদনকে বাড়িয়ে সুস্বাস্থ্য আনতে সহায়তা করে। এছাড়া শরীর থেকে বর্জ্য অপসারণে এবং পেট প্রদাহ কমিয়ে দেয়।
