Breaking

অনলাইনে ইনকামের জনপ্রিয় ‍সাইট গুলো দেখে নিন

অনলাইনে ইনকামের সাইটের বিষয়ে অনেকে জানলেও সবাই পারফেক্ট সাইট সম্পর্কে কমই জানে।যার কারণে বেশির ভাগ মানুষ প্রতারণার ফাঁদে পা দিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছে।কারণ কিছু অসৎ লোক অনলাইনে টাকা ইনকামের লোভ দেখিয়ে হাতিয়ে নিয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা।

অনলাইনে ইনকামের জনপ্রিয় ‍সাইট

অনলাইন ইনকামের জনপ্রীয় সাইট
এরা এক এক সময় বিভিন্ন ধরনের ফাঁদ পেতে থাকে।এই যেমন মাঝে ক্লিক ব্যবসা খুবই জনপ্রিয় হয়েছিল। যে ফাঁদে পা দিয়েছিল হাজার হাজার লোক। কিন্তু কিছু দিন পর দেখা গেল যে,ক্লিক ব্যবসা হাজার হাজার লোকের লক্ষ লক্ষ টাকা মেরে দিয়ে উধাও হয়ে গেছে।
এই রকম আরো প্রচুর সাইট এখনো অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে আছে। যে ফাঁদে এখনো বেশির ভাগ লোক কাজ করতে আগ্রহী হচ্ছে। কারণ এই সকল কাজে কম কষ্টে এবং কম সময়ে বেশি টাকার লোভ দেখানো হয়। আর এমন ভাবে বিষয়গুলো উপস্থাপন করা হয় যা দেখে মানুষ মনে করে যে আসলেই এটা রিয়েল কোন ব্যবসা।
এরা মাত্র ৩০ মিনিটের মত কাজ করিয়ে ১০ থেকে ২০ ডলারেরও বেশি অফার করে থাকে। ফলে সব মানুষই হুমড়ি খেয়ে লেগে যায় এই কাজ করতে। কিন্তু কখনো চিন্তা করে না যে,কেন তারা এত অল্প সময়ে এত টাকা দেবে।
আচ্ছা একটা কথা বলি আপনাদের। পৃথিবীতে এমন কোন কাজ নেই যে কাজে কষ্ট নেই। কারণ কষ্ট না করেই যদি হিউজ টাকা ইনকাম করা যেত তাহলে পৃথিবীর সবাই বড়লোক হয়ে যেত।তাই আপনাদের কাছে আমি অনুরোধ করছি,লোভে পড়ে প্রতারণার ফাঁদে পা না দিয়ে পরিশ্রম করুন। তাহলে কিছু করতে পারবেন।
তো অনেক জ্ঞানই দিয়ে ফেললাম। এখন আসল বিষয়ে ফেরা যাক।
অনলাইনে অনেক রিয়েল সাইট আছে যেখানে আপনি হিউজ পরিমাণ কাজ পাবেন। আর সেখান থেকে আপনি রিয়েল ভাবে টাকা ইনকাম করতে পারবেন। তবে আপনি যদি লোভী হন তাহলে আমি আপনাকে বলবো এই সকল সাইট আপনার জন্য নয়। কারণ এই সকল সাইটে টাকা ইনকাম করতে অনেক সময়ের সাথে সাথে অনেক দক্ষতার দরকার পড়ে। নিজেকে প্রমাণ করতে হয়। তারপর ক্লায়েন্ট খুশি হলে কাজ দেয়।
আমি নিচে কিছু রিয়েল ইনকাম সাইটের নাম ও সে সাইট থেকে কি কাজ পাওয়া যায় এবং কিভাবে ইনকাম করা যায় সেগুলো নিয়ে আলোচনা করলাম।

ফ্রিল্যান্সার (Freelancer.com)
ফ্রিল্যান্সার একটি বিশ্বস্ত সাইট। যে সাইট ২০১২ সাল থেকে এখন পর্যন্ত নিষ্ঠার সাথে কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে লক্ষ লক্ষ মানুষদের। অনেকেই ফ্রিল্যান্সার সাইটের নাম শুনেছেন। কারণ অনলাইনে কাজ করতে গেলে এই সাইট সম্পর্কে আপনার জানা লাগবেই।মূলত এই সাইটে দুই ধরনের লোকের থাকে। প্রথমত যারা কাজ করাতে আসে। আর দ্বিতীয়ত যারা এই সাইটে সেই সকল কাজ করার জন্য আসে। এখানে হিউজ পরিমাণ লোক এক্সপার্টদের দিয়ে তাদের কাজ করিয়ে নেওয়ার জন্য ভিড় করে। বিনিময়ে তারা অনেক অর্থ প্রদান করে।এখানে বিভিন্ন মূল্যের কাজ পাওয়া যায়। যে কাজের যেমন মূল্য ঠিক তেমন মূল্যই আপনি পাবেন। কিন্তু এখানে কাজ করতে হলে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। তা না হলে কাজ পাবেন না। এখানে সবাই স্বাধীন ভাবে কাজ করতে পারে। যেহেতু অনলাইন কাজ সেহেতু ঘরে বসেই কাজ করা হয়।যার ফলে প্রচুর পরিমাণ লোক এখানে কাজের জন্য ভিড় করে। তাই সবার সাথে কম্পিটন করে কাজ পেতে হলে অনেক বেশি এক্সপার্ট না হলে কাজ পাওয়া সম্ভব না।প্রথমে আপনাকে freelancer.com যেয়ে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার সময় নিজের অরিজিনাল নাম ব্যবহার করতে হবে। বার্থ সার্টিফিকেট বা একাডেমিক কোন সার্টিফিকেটে যে নাম ব্যবহার করা হয়েছে সেই নামইউজ করবেন। তারপর নিজের অরিজিনাল অ্যাড্রেস সহ যাবতীয় সকল ইনফরমেশন এখানে দিয়ে সাবমিট করতে হবে। সকল কিছুর বানান ঠিক মত দিবেন।তারপর প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে। প্রোফাইলে নিজের সুন্দর একটি ছবি দিতে হবে। প্রোফাইল সুন্দর না হলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকে না। কারণ এই সাইটে প্রোফাইলই প্রমাণ করে দেয় যে, সে কোন টাইপের কাজ পারে এবং কেমন পারে।পারফেক্ট ভাবে প্রোফাইল সাজানো হয়ে গেলে এবার বিভিন্ন ধরনের কাজ ভিজিট করে দেখতে হবে। তবে আপনি যে কাজে বেশি অভিজ্ঞ সেই কাজই করা ভাল। কারণ এখানে কাজের মান ভাল না হলে আপনাকে তারা নেগেটিভ রিভিউ দিবে। ফলে এতে করে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা কমে যাবে।এখানে ওয়েবসাইট ডিজাইন,গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট,অডিও-ভিডিও প্রোডাকশন,কনটেন্ট রাইটিং,অ্যানিমেশন,ফটোগ্রাফী,ডাটা এট্রি ইত্যাদি হাজার হাজার কাজ পাওয়া যায়। আপনাকে শুধু নিজের মত করে কাজ করতে হবে। বেছে নিতে হবে আপনি আসলে কোন কাজে বেশি পারদর্শী।যখন আপনি কোন কাজ কমপ্লিট করবেন। তখন সেই কাজের টাকা আপনার নিজের ফ্রিল্যান্সার অ্যাকাউন্টেই অ্যাড হয়ে থাকবে। তারপর ফ্রিল্যান্সার সাইট যে সকল পেমেন্ট ম্যাথড সাপোর্ট করে সেই সকল ম্যাথডের মাধ্যমে টাকা তুলতে পারবেন।
তবে বেশির ভাগ লোকই পেপাল অ্যাকাউন্ট ব্যবহার করে থাকে টাকা তোলার জন্য।এছাড়া পেওনিয়ার,স্ক্রিল ও ব্যাংক ট্রান্সফার সিস্টেমেও টাকা তোলা যায়।

আপ-ওয়ার্ক (Upwork.com)
আপ-ওয়ার্ক ফ্রিল্যান্সার সাইটের মতই। এটিও অনেক বছর যাবৎ সততার সাথে কাজের সুযোগ করে দিয়ে আসছে লক্ষ লক্ষ মানুষদের। এখানেও বিপুল পরিমাণে কাজ পাবেন। জনপ্রিয়তার দিক থেকে আপ-ওয়ার্কও শীর্ষে অবস্থান করছে।প্রথম দিকে যখন এই সাইটটি শুরু করা হয় তখন এটি ওডেক্স নামে পরিচিত ছিল। প্রথমে ওডেক্স নামেই কার্যক্রম শুরু করেছিল এই সাইটি। কিন্তু কিছু দিন পর এটি নাম পরিবর্তন করে আপ-ওয়ার্ক নাম দেওয়া হয়। ২০১৫ সালে এই নামটি দেওয়া হয়। ঐ সময় ইল্যান্স নাম করে আরেকটি অনলাইন ইনকামের সাইট ছিল।যা পরে এই আপ-ওয়ার্কের সাথে এক হয়ে যায়। গ্রাফিক্স ডিজাইন,ওয়েবসাইট ডিজাইন,ডাটা এন্ট্রি,ওয়েবসাইট ডেভেলপমেন্ট সহ হরেক রকমের কাজ জমা আছে এই সাইটে। এখানে আপনি ফিক্সড রেটে কাজ পাবেন। আবার আপনি চাইলে ঘন্টা ভিত্তিক চুক্তিতেও কাজ করতে পারবেন। তবে ঘন্টা ভিত্তিক কাজ করতে হলে আপনাকে অনেক বেশি দক্ষতা সম্পন্ন হতে হবে।এখানেও অ্যাকাউন্ট খোলার জন্য upwork.comএ যেয়ে নিজের অরিজিনাল নাম ব্যবহারের পাশাপাশি সকল বায়োডাটাই সঠিক দিতে হবে। তারপর নিজের মত করে সুন্দরভাবে প্রোফাইল সাজাতে হবে।
কাজ শেষে টাকা নিজের আপ-ওয়ার্ক অ্যাকাউন্টেই অ্যাড হবে। পরে সেটা পেপাল,পেওনিয়ার,ব্যাংক ট্রান্সফার সিস্টেমে তোলা যাবে।

ফাইভার (Fiverr.com)
অনলাইন জগতে আরেকটি জনপ্রিয় সাইট হচ্ছে ফাইভার। বিপুল কাজের সমাহার এখানে। ফাইভারে মূলত ৫ ডলার থেকে শুরু করে অনেক ডলার পর্যন্ত কাজের মূল্য থাকে।এখানে সকল কাজের জন্যই ফিক্সড মূল্য দিয়ে থাকে। ঘন্টা ভিত্তিক কাজের অফার এখনো এখানে অ্যাড হয় নি। এখানে অনেক সময় বায়াররা কাস্টমারদের খুঁজে খুঁজে কাজের অফার করে থাকে। কন্টেন্ট লেখা,ডাটা এন্ট্রি,লোগো ডিজাইন,ভয়েস রেকর্ড ইত্যাদি কাজ সহ আরো অনেক ধরনের কাজ এখানে পাবেন আপনি।fiverr.com এ যেয়ে সাইন আপ এ ক্লিক করে সেখানে যে সকল তথ্য চাইবে সেই সকল তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর প্রোফাইল সাজিয়ে কাজ দেখে কাজ করতে হবে নিজের দক্ষতার ভিত্তিতে।
টাকা তোলার ক্ষেত্র প্রায় একই রকমই হয়ে থাকে। পেপাল,পেওনিয়ার,ব্যাংক ট্রান্সফার দিয়ে উইথড্র করতে পারবেন।

গুরু (Guru.com)
গ্রাফিক্স ডিজাইন,ডাটা এন্ট্রি,রাইটিং,ট্রান্সলেট,অফিস এপ্লিকেশন ইত্যাদি ধরনের কাজ সহ অনেক কাজ পাওয়া যাবে এখানে। এটি একটি আমেরিকান সাইট। এখানেও নিজের নামে অ্যাকাউন্ট খুলে কাজ করতে হবে।guru.com এ যেয়ে সাইন আপ এ ক্লিক করে ফর্ম পাওয়া যাবে। সঠিক ভাবে ফর্মটি পূরণ করে প্রোফাইল সাজিয়ে কাজ করতে হবে।
টাকা তোলার ক্ষেত্রপেপাল,ব্যাংক ট্রান্সফার,পেওনিয়ারের পদ্ধতিতে ।

মাইক্রোওয়ার্কারস (Microworkers.com)
মাইক্রোওয়ার্কারস হচ্ছে ভিন্ন ধর্মী একটি সাইট। এখানে মূলত ছোট ছোট বাজেটের কাজ পাওয়া যায়। তাছাড়া এখানের কাজের ধরণও আলাদা। এখানে আপনি আপনার ইচ্ছামত বেছে বেছে কাজ করতে পারবেন। আর এই সকল কাজ আপনার জন্যই রাখা হবে। এখানে কাজ খোঁজা লাগবে না।কাজ সবার জন্যই ফিক্সড করা থাকে। তবে প্রতিটা কাজের এক একটা লিমিট থাকে। মানে একটি কাজ টোটাল কত জন করতে পারবে এবং কত টাইমের ভিতর করতে হবে। একটি কাজ টোটাল কত জন করেছে সেটা সেই কাজের সামনে উল্লেখ করা থাকে। তাই টিমিট শেষ হওয়ার আগে আপনাকে কাজ করতে হবে।তা না হলে ঐ কাজ শেষ হয়ে যাবে। ফলে আর কেউ করতে পারবে না। তবে চিন্তার কোন বিষয় নেউ। নতুন করে আরো অনেক কাজ আসবে। এখানে যে সকল কাজ থাকে সকল কাজই খুব সহজ। তাই খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না এখানে কাজ করার জন্য। সামান্য কিছু বেসিক ধারণা থাকলেই কাজ করা যায়।এই যেমন- জিমেইল খোলা,ইউটিউব চ্যানেল খোলা,ফেসবুকে কমেন্ট করা,ইইউটিউব ভিডিওতে কমেন্ট করা,ভিডিও দেখা,ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা,বিভিন্ন মোবাইল বা কম্পিউটারের সফটওয়ার ডাউনলোড করে ইনস্টল করা ইত্যাদি সহজ সহজ কাজ রয়েছে এখানে।কাজের ধরন দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে অনেক সহজ কাজ পাওয়া যায় এখানে। তাই এখানে যে কেউ কাজ করে ইনকাম করতে পারে। এখানে একটি কাজ করতে হলে সেই কাজ শেষ করে তার প্রমাণ পাঠাতে হয় ঐ কাজের মালিককে। ঐ প্রমাণ দেখে মালিক চেক করে কাজ ঠিক মত হলেই আপনাকে পেমেন্ট করবে।

প্রথমে microworkers.com এ যেয়ে সাইন আপ এ ক্লিক করে ইনফরমেশন ফর্মে ইনফরমেশন গুলো দিয়ে মোবাইল নাম্বার দিতে হবে। মনে রাখবেন,এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন না করলে কোন কাজই পাবেন না।আপনার ইনকাম মিনিমাম ২ ডলার হতে হবে টাকা তোলার জন্য। যখন এই মাইক্রোওয়ার্কারসে ২ ডলার হয়ে যাবে। তখন একটি লেটার পাঠাবে আপনার ঠিকানায়। যেখানে একটি পিন নাম্বার থাকবে। সেই পিন নাম্বার আপনার অ্যাকাউন্টে সাবমিট করার পরই আপনি টাকা তুলতে পারবেন।
এই রকম আরো অনেক সাইট আছে অনলাইন জগতে। তবে রিয়েল সাইট খুঁজে নিতে হবে।